ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে চলছে নেতাকর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর এরপর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রাম মোকাবেলায় পারিবারিক পরিচয়, সংকটে দলের পাশে থাকা, বিতর্কমুক্ত, শিক্ষার্থীবান্ধব পদপ্রত্যাশীদের বিবেচনায় রাখছেন আওয়ামী লীগের হাইকমান্ড। 


এদিকে এসব দিক বিবেচনায় প্রায় ডজন খানিক পদপ্রত্যাশী নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন।তথ্য নিয়ে জানা যায়, এ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগেই শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফর্ম কিনেছেন প্রায় ২ শতাধিক পদ প্রত্যাশীএদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদে এগিয়ে আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আছফার নাদিয়ান অনিম, সহ সভাপতি মেহেদী হাসান অভি,


সাধারণ সম্পাদক এর দৌড়ে এগিয়ে আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন ফরহাদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শুভ অধিকারী, উপ-দপ্তর সম্পাদক শাহাবুদ্দীন রাজু

ads
ads
ads

Our Facebook Page

↑